জিটিসিএলের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এর সিএসআর ফান্ড হতে গত ১০ অক্টোবর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে জেলা সদরের অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের সভাপতিত্বে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন আবু হেনা মো. রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিশেষ অতিথি ছিলেন টুটুল চক্রবর্তী, পুলিশ সুপার, সিরাজগঞ্জ। আলী মো. আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। মো. তৌফিকুর রহমান তপু,        ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কো. লিমিটেড। মো. রিয়াজ উদ্দিন, চেয়ারম্যান , উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ সদর। সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর।— প্রেস বিজ্ঞপ্তি