বরিশালে ডেঙ্গু জ্বরে এক জনের মৃত্যু

 বরিশাল অফিস

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরো একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। তার নাম আবদুল খালেক (৬৫)। তিনি ভোলা সদর উপজেলার চরগাজী গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত আবদুল খালেককে (৬৫) শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। চিকিত্সকরা সাধ্যমতো চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেননি। শনিবার সকাল ৮টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।