নিউ ইয়র্কে ক্লাবে সন্ত্রাসীর গুলিবর্ষণে নিহত ৪, আহত ২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার একটি বেসরকারি সামাজিক ক্লাবে বন্দুকধারী হামলা চালিয়েছে।  এতে ৭ জন গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে অন্তত ৪ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত একথা জানিয়েছে। ক্রাউন হেইটস এলাকার ইউটিকা অ্যাভিনিউর একটি সামাজিক ক্লাবে স্থানীয় সময় সকাল সাতটায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা এখনো পায়নি মার্কিন পুলিশ।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সেখান থেকে ৩ জন জীবিত ব্যক্তিকে হাসপাতালে নেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। এদের মধ্যে একজন পুরুষের হাতে গুলি লেগেছে। অপর এক নারী ও পুরুষ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র ব্রায়ান মাগুলাঘান জানান, অন্তত চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী বা মোটিভ সম্পর্কে পুলিশের কাছে কোনও তথ্য নেই। পুলিশ আরও জানায়, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ক্ল্লাবটি রাতের বেলাতেই শুধু খোলা থাকত। -বিবিসি