আগৈলঝাড়ায় নারীর লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় পঞ্চাশোর্ধ বয়সী নারী সবিতা রায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উজিরপুরের কারফা গ্রামের নিতাই রায়ের স্ত্রী।

আরও পড়ুন: মানিকগঞ্জে ইলিশ ধরায় ১৫ জেলে আটক

সবিতার স্বজনদের বরাত দিয়ে এসআই শাহাবুদ্দিন জানান, রবিবার বাজার করা নিয়ে একমাত্র ছেলের সাথে ঝগড়া হলে অভিমানে সবিতা সকাল ৭টার দিকে ঘরে থাকা ফুরাডান চিবিয়ে খায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনি মারা যান।

ইত্তেফাক/এমআরএম