সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী হযরত আলী (৪৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সাড়ে ১২ টার সময় বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হযরত আলী আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে। আহত নজরুল ইসলাম মধুমল্লারডাঙ্গি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আরও পড়ুন: আগৈলঝাড়ায় নারীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার সময় বাইপাস সড়কে পিকআপের সাথে মোটরসইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হযরত আলী নামের মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম