আলীকদম-থানচি সড়কে ১৫ কিলোমিটার এলাকায় জিপ গাড়ি উল্টে দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. দিদার (২৩) ও আবু তালেব (২৪)। নিহত দুইজনের বাড়ি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে।
আহতদেরকে উদ্ধার করে আলীকদম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম জোনের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় আহত মো. কায়সার জানান, থানচি থেকে আলীকদম আসার পথে ১৫ কিলোমিটার এলাকায় পৌঁছলে গাড়িটি উল্টে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজন নিহত হন।
আরও পড়ুন: পদোন্নতি পেলেন পুলিশের ৫৮ এএসপি
আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, নিহত ও আহত সবাই শ্রমিক।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শহিদুর রহমান জানান, আহত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে