বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্ব

প্রথম দিনেই চম্পার হ্যাটট্রিক

দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গতকাল রবিবার চট্টগ্রামের সাগরিকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় চম্পা মারমার হ্যাটট্রিকের সুবাদে রাঙ্গামাটি ৫-০ গোলে বান্দরবান জেলাকে পরাজিত করে। জয়ী দলের হয়ে অবশিষ্ট গোল ২টি করেন উয়েনু মারমা। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় সপ্তবর্ণা চাকমার একমাত্র গোলে খাগড়াছড়ি হারায় চাঁদপুর জেলাকে। বিকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের প্রথম খেলায় বান্দরবান ৩-১ গোলে রাঙ্গামাটিকে এবং দ্বিতীয় খেলায় চাঁদপুর ২-০ গোলে পরাস্ত করে খাগড়াছড়িকে।