টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ সড়কে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা বৃদ্ধাকে আটক করেছে।

রবিবার সকাল ৭টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ টহলদল জাদিমোরা জাইল্যাঘাটাস্থ সংলগ্ন প্রধান সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চলাকালে শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত হোছেনের স্ত্রী রহিমা খাতুনকে (৫৩) তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। আটক বৃদ্ধার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান নিশ্চিত করেন।