ছাতকে দুর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, দুর্যোগ সহনীয় গৃহের উদ্বোধন, ফায়ার সার্ভিসের মহড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান। সভা ও র্যালিতে কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।