দৌলতপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউপির ধর্মদহ গ্রামের স্কুলছাত্র জাকিরুল পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা ১টার দিকে ধর্মদহ গ্রামের সাহারুল ইসলামের ছেলে ও ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জাকিরুল ইসলাম (১৩) তার সহপাঠীদের সঙ্গে বাড়ি সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে জাকির পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।