পামেক্স ২০২০ : চার দিনের আন্তর্জাতিক মুদ্রণ প্রদর্শনীর ঘোষণা

আগামী ৬ থেকে ৯ জানুয়ারি ভারতের গুরগাঁওয়ের মুম্বাই প্রদর্শনী কেন্দ্রে (বিইসি) শুরু হতে যাচ্ছে প্রিন্টিং ও মেশিনারি শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘পামেক্স ২০২০’। প্রিন্ট প্যাকেজিং ডটকম প্রাইভেট লিমিটেডের সহায়তায় অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্স (এআইএফএমপি) চার দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে। দ্বিবার্ষিক আয়োজনের ১৩তম প্রদর্শনীতে চার দিন ধরে সারা ভারত এবং প্রতিবেশী দেশগুলির ৪০০-এর বেশি প্রদর্শক এবং ৪০ হাজারের বেশি দর্শনার্থী সমাগম হবে বলে আশা করছে আয়োজকরা।

শনিবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োাজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সনাতনি অফসেট এবং পোস্ট প্রেস প্রযুক্তি ছড়াও প্রদর্শনীতে এই খাতের উদীয়মান প্রযুক্তি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে থ্রিডি, রোবোটিকস, আরএফআইডি প্রিন্টিং, মাল্টিওয়েভ এলইডি প্রযুক্তি রয়েছে। পামেক্স চেয়ারম্যান প্রফেসর কামাল চোপরা, প্রিন্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব জহিরুল ইসলাম এসময় বক্তৃতা করেন।

চার দিনের এই আয়োজনে শিল্প নকশা এবং প্যাকেজিং ডিজাইনের সফটওয়্যার, ইঙ্কজেট বি ২ প্রসেস, রিগিড বক্স তৈরিতে প্যাকেজিং পোস্ট প্রেস সরঞ্জাম এবং  পেপার ব্যাগ প্রদর্শন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া পামেক্স ২০২০-এর সাইড লাইন ইভেন্ট হিসেবে এআইএফএমপি ওয়ার্ল্ড প্রিন্ট অ্যান্ড কমিউনিকেশন ফোরাম (ডব্লিউপিসিএফ) সম্মেলন আয়োজন করবে। আগামী ৮ জানুয়ারি ‘ফিউচার প্রিন্টিং ব্রেনস্টর্মিং ইউথ ওয়ার্ল্ড লিডার্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের বক্তা।

আয়োজনের মধ্যে আরো থাকছে প্রিন্টিংয়ের জন্য জাতীয় পুরস্কার (এনএইপি)। এর মধ্যে উল্লেখযোগ্য সম্মানজনক বীরেন চ্যাব্রা প্রিন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড। এআইএফএমপির আজীবন সমর্থন ও সাফল্যের বীরেন চ্যাব্রার উত্তরাধিকারকে সম্মান জানাতে এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছে। এই পুরস্কারটি শিল্প প্রবীণদের স্বীকৃতি দেয় যারা দেশের মুদ্রণশিল্পকে আরো এগিয়ে নিতে তাদের সময় এবং শক্তি ব্যয় করেছেন।