মাদকমুক্ত ধামরাই উপহার দিতে চাই :ওসি দীপক সাহা

ধামরাই (ঢাকা) : সাংবাদিকদের সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত ধামরাই উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ওসি দীপক চন্দ্র সাহা। শনিবার সন্ধ্যায় ঢাকার ধামরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী প্রার্থী পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন। প্রধান অতিথি এসিল্যান্ড অন্তরা হালদারও ধামরাইয়ের উন্নয়ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে একটি সুন্দর ক্যাবিনেট গঠিত হবে বলে আশা প্রকাশ করেন। ওসি (অপারেশন) মাসুদুর রহমানসহ নির্বাচন কমিশনার এবং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন                —মিজানুর রহমান