ইত্তেফাকের হিজলা সংবাদদাতার ওপর হামলা

দৈনিক ইত্তেফাকের হিজলা উপজেলা সংবাদদাতা মো. আলহাজের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হিজলার নরসিংহপুরে গতকাল রবিবার সকালে পূর্বশত্রুতার জের ধরে হুমায়ুন হাওলাদারের নেতৃত্বে ফুয়াদ, ফিরোজ, সজিব, নাজিমসহ ১০/১২ জন এ হামলা চালায়। এ ঘটনায় হিজলা থানায় অভিযোগ করেছেন আহত আলহাজের ভাই আশ্রাফুল ইসলাম পলাশ। পলাশ জানান, বাড়ির পার্শ্বে এ হামলায় সাংবাদিক আলহাজ ও তার বড়ো ভাই আরমান হোসেন আলমাস ও ছোটো ভাই পেয়ার আহত হন। আহত আলহাজকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিত্সার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।