নাসিম উদ্দিন আহমেদ
মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন আহমেদের (৬৪) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। তিনি ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি চারবার কুষ্টিয়া জেলা ইউনিটের কমান্ডার হিসেবে বিজয় লাভ ও দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, তিন কন্যা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।