কুমিল্লা আদর্শ সদরকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আদর্শ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।