চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার নগরীর পাহাড়তলি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ। তিনি রেলওয়ের বিদুত্ বিভাগের কর্মচারী ছিলেন। রেলওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ওই স্থান অতিক্রম করার সময় পা আটকে সরতে না পেরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি জানান, বাহুবলে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে সাটিয়াজুরি রেলস্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিক মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।