মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শীর্ষ ডেমোক্র্যাটদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ওয়াশিংটন ডিসিতে ভেল্যুস ভোট সামিটে এই হুমকি দেন। ট্রাম্প জানান, তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। তাকে ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্কিফের বিরুদ্ধে মামলার করার নির্দেশ দিয়েছেন, সেটা যে কোনো উপায়ে। এমনকি তিনি হারলেও সেটা করতে বলেছেন। কারণ এর মাধ্যমে মার্কিনীরা বিষয়টি বুঝতে পারবেন। স্কিফ প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান এবং ট্রাম্পের অভিশংসনের বিষয়ে তদন্ত করছেন। এরপর ট্রাম্প বলেন, ‘আমি স্পিকার ন্যান্সি পেলোসির বিরুদ্ধেও মামলা করতে বলেছি। তবে তাদের আমরা অভিশংসনও করতে পারি। কারণ তারা মিথ্যা কথা বলছেন।’ এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার সঙ্গে মার্কিন সম্পর্ক উন্নত না হওয়ার দায় প্রেসিডেন্ট ট্রাম্পের নয়। এজন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকে দায়ী করেন পুতিন। —সিএনএন