চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় র্যাব-৭ এর টহল দল ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে আগ্রাবাদ এলাকার সন্ত্রাসী খুরশিদ আলম (৪৫) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র্যাব। সেখান থেকে ২টি বিদেশি পিস্তলসহ ৩টি অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
খুরশিদ আলমের বিরুদ্ধে আলোচিত মান্নান হত্যাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় আটটির বেশি মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি