ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে পুর্নাঙ্গ চুক্তি করতে আরো অনেক কিছু করতে হবে। আমাদের উভয়ের স্বার্থে সেটি ৩১ অক্টোবরের মধ্যেই করতে হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, দুই পক্ষ আলোচনা চালিয়ে গেলেও মন্ত্রিপরিষদের আরো ভাল কিছু কাজ করতে হবে। ইইউও বরিস জনসনের সঙ্গে একমত পোষণ করেছে। -বিবিসি