উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে অবৈধভাবে ইটভাটায় ইট তৈরি ও পোড়ানোর অপরাধে ২ টি ভাটা মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ও পান্না আক্তার অভিযান চালিয়ে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের স্থাপিত ডিএসবি ইটভাটা মালিক দেলওয়ার হোসেন ও এডিবি ইটভাটা মালিক আবুল কালাম মন্ডলের ১ লাখ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে উভয়কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।