সিন্দুরমতির দীঘির জলে ডুবে শিশুর মৃত্যু

রবিবার দুপুরে সিন্দুরমতির দীঘির জলে ডুবে এক কন্যা শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম সীতা রানী (১২)। সে সিন্দুরমতির দীঘির উত্তর পাড় সংলগ্ন এলাকার বাসিন্দা সুধান চন্দ্র রায়ের মেয়ে।

এলাকাবাসী জানায়, সীতা দুপুরে তার মায়ের সঙ্গে দীঘিতে গোসল করতে যায়। মায়ের  গোসল হয়ে গেলে শিশু কন্যা সীতাকে দীঘি থেকে উঠে আসতে বলে। সীতা পরে যাবে বলে মাকে বাড়িতে যেতে বললে মা বাড়ি চলে যায়। ঘণ্টাখানেক পর মেয়ে বাড়িতে না ফেরায় মায়ের মনে সন্দেহ দেখা দেয়। মা দীঘির পাড়ে ফিরে গিয়ে সীতাকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে লোকজন ডাকতে থাকে।

আরও পড়ুন: বর্ষপূর্তিতে বরের বেশে সেই ওসি অবশেষে বদলি

পরে লোকজন পুকুরের পানিতে নেমে খোজ করে সীতার মৃতদেহ পাড়ে তুলে আনে।

ইত্তেফাক/এএন