স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরের হাজী ফরিদ সারেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ-ইউকে এডুকেশন ইনিশিয়েটিভের উদ্যোগে ও ব্রেডফর্ড সিলেট এডুকেশন প্রজেক্ট ইউকে’র অর্থায়নে গতকাল বুধবার স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী ফরিদ সারেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌছুর রহমান।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাইফুর রহমান ও মোসাদ্দেক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, ব্রেডফর্ড সিলেট এডুকেশন প্রজেক্ট ইউকে’র চেয়ারম্যান সাইদুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন, প্রজেক্টের জেনারেল সেক্রেটারি আমরুজ আলী, ট্রেজারার গফুর মিয়া, পরিচালক হুমায়ুন ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ফারুক আহমদ, প্রধান শিক্ষিকা মন্দিরা রানী দাশ প্রমুখ।