সরকারি সফরে কাতার যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

তিন দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সফরকালে তিনি কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি (এএনওসি) জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

আরো পড়ুন: ভালবেসে বারবার প্রতারিত, ৪৭ বছরেও সিঙ্গেল অভিনেত্রী

উল্লেখ্য, ২০৬ টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) আন্তর্জাতিক অলিম্পিক পরিষদের (আইওসি) স্বীকৃতি সাপেক্ষে (আইওসি) এর সদস্য রূপে অন্তর্ভুক্ত রয়েছে এবং ০৮ টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি সহযোগী সদস্য হিসেবেও কাজ করছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২০ অক্টোবর (রবিবার) ভোরে দেশে প্রত্যাবর্তন করবেন।

ইত্তেফাক/বিএএফ