রসায়ন
হাসানুজ্জামান, প্রভাষক, রসায়ন
বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ
নবাবগঞ্জ, ঢাকা
এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেয়া হলো:
১। (ক) বাষ্পীভবন কাকে বলে?
(খ) ব্যাপন ও নি:সরণের দুটি পার্থক্য লিখ?
(গ) উদ্দীপকের B পাত্রের পদার্থের তাপ দিলে যে পরিবর্তন ঘটে তা বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
(ঘ) পাত্র A ও পাত্র C পদার্থের তাপ প্রদানের বক্ররেখার তুলনামূলক আলোচনা কর।
১ নং প্রশ্নের উত্তর
(ক) কোনো তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।
১ নং প্রশ্নের উত্তর (খ)
ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:
ব্যাপন
নি:সরণ
১। কোনো মাধ্যমে কঠিন,তরল ও বায়বীয় পদার্থের স্বত:স্ফূর্ত ও সমান ভাবে ছড়িয়ে পরার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
২। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই
১। সরু ছিদ্র পথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্নচাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নি:সরণ বলে।
২।নি:সরণের ক্ষেত্রে পাত্রের ভিতর ও বাইরে ভিন্ন চাপ থাকে।
গ ও ঘ-এর উত্তর আগমীকাল