উদ্ধৃতি

দেশের গান ও সংস্কৃতি রক্ষা আমাদেরই করতে হবে। দেশের সংস্কৃতি বিকিয়ে, হিন্দি গান ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের রেভিনিউ বাইরে চালান হয়ে যাবে—এটা তো হয় না। বাংলা গান মানে বাংলা ভাষা—এটুকু বোধ আমাদের থাকতে হবে। দেশের স্বার্থে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত।

—ধ্রুব গুহ

   সংগীতশিল্পী

(সূত্র:দৈনিক ইত্তেফাক, ১৪ অক্টোবর ২০১৯)