হোটেল ম্যানেজার: স্যার রাতে ভালো ঘুম হয়েছে তো?
বোর্ডার : খুব! আপনার হোটেলের মশা এত শক্তিশালী যে, আমাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস খাটে ছারপোকা ছিল। তারা আমাকে টেনে ধরে না রাখলে সকালে আমাকে হয়তো অন্য কোথাও পেতেন।
শীতের মাঝ রাতে হোটেলে রুটি আর মাংস খেতে খেতে...
ভদ্রলোক : বাহ! এই মাঝ রাতেও তোমাদের রুটি বেশ গরম!
ওয়েটার : হবে না স্যার, বিড়ালটা তো রুটিটার ওপর বসেছিল!
সংগ্রহ : নাসিফ
উপশহর, রাজশাহী