বিনোদন রিপোর্ট
মাঝে কিছুদিন বিরতি নিয়ে আবারও নতুন উদ্যোমে, নতুন ঢঙে ভিন্ন মাত্রার অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছেন অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চ্যানেল আইতে ৫ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী প্রখ্যাত শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম। শাহরিয়ার নাজিম জয় এর গ্রন্থনা ও উপস্থাপনায় সমাজের বিভিন্ন অঙ্গনের তারকারা হাজির হচ্ছেন জয়ের এই অনুষ্ঠানে। জয় বলেন, ‘আমি মাঝে বিরতি নিয়েছিলাম। তবে হারিয়ে যাইনি। এদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেলটিতেই প্রতিদিনের এই অনুষ্ঠানটি মূলত আমাদের এই ব্যস্ত জীবনযাত্রার জন্য সবচেয়ে পারফেক্ট। অনুষ্ঠানটি উপস্থাপনা করেও আমি বেশ মজা পাচ্ছি।’