ইকুয়েডরে প্রেসিডেন্ট ও বিক্ষোভকারীদের মধ্যে আলোচনা শুরু

g এএফপি

ইকুয়েডরে প্রেসিডেন্ট ও বিক্ষোভকারীদের নেতাদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করেছেন। আইএমএফ থেকে কয়েক বিলিয়ন ডলারের ঋণ পেতে কঠোর ব্যয় সংকোচন পদক্ষেপের কারণে রাজপথে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রায় দুই সপ্তাহ পর তারা রবিবার এ আলোচনা শুরু করেন।

ইকুয়েডরের বিক্ষোভকারীদের জোট কোনাইফের প্রধান জাইম ভার্গাস আলোচনায় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে প্রেসিডেন্ট লেনিন মোরেনোর প্রতি আহ্বান জানান। বিক্ষোভ চলাকালে ‘ব্যাপক দমন, পীড়ন’ চালানোর জন্য তিনি তাদের বরখাস্ত দাবি করেন।