আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
তাসের মাধ্যমে জুয়া খেলার সময় রবিবার রাতে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: উপজেলার বড়আখিড়া গ্রামের রোস্তম, সোহাগ, রফিকুল ইসলাম, সামছুর ও মোজাম। পুলিশ জানায়, আদমদীঘির বড়আখিড়া গ্রামের বৈরাগীর বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলছে এমন সংবাদে রবিবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ এদের গ্রেফতার করা হয়।