মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় এক স্কুলছাত্রী হত্যা মামলায় তারই বাবা ও সত্-মাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ছাত্রীর বাবা রবিউল আলম রুবেল ও সত্-মা দিলরুবা বিউটি।
জানা যায়, গত শনিবার বিকালে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওমামা তাসলীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিবার মেয়েটির মামা রেজাউল হক বাদী হয়ে বাবাও সত্-মাসহ সাতজনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।