ছাতকে ইভ টিজিংয়ের অপরাধে যুবকের জেল

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ইভ টিজিংয়ের অপরাধে ছাতকে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার কালারুকা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভ টিজিং করায় বখাটে মিজানুর রহমানকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। দণ্ডিত মিজানুর রহমান উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের আব্দুল মন্নানের ছেলে।