ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১২টার দিকে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপজেলার গোয়ালাবাজারে এ অভিযানে রাজভোজন রেস্টুরেন্ট ও জাবেদ স্টোরকে ঐ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ওসমানীনগর থানা পুলিশের এএসআই কামালউদ্দিন উপস্থিত ছিলেন।