মাগুরা প্রতিনিধি
মাগুরায় আনন্দঘন পরিবেশে জেলার প্রাচীনতম লক্ষীপূজা ও মেলা রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
জেলার শালিখা উপজেলার বরইচরা গ্রামে ফটকি নদীর তীরে এই পূজা হয়। জেলার প্রাচীনতম লক্ষীপূজা ও মেলাটি মিলনমেলায় পরিণত হয়। বরইচরা গ্রামবাসীর আয়োজনে পূজায় বরইচরা ও আশপাশের বিভিন্ন গ্রামের এবং জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মেলায়।
অনুষ্ঠানে শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।