ইলিশ ধরায় ছয় জেলের কারাদণ্ড

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে ৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এ রায় দেন। দণ্ডিতরা হলেন- চাঁদপুর জেলার যমুনা বোর্ড টিলাবাড়ি এলাকার চান্দু মাঝির ছেলে রাছেল মাঝি (২০), একই এলাকার হানিফা মোল্যার ছেলে মনির হোসেন মোল্যা (২৪), নাজমুল মোল্যা, হযরত বকমান মোল্যার ছেলে আবদুর রহমান মোল্যা (২০), দক্ষিণ তারাবুনিয়া মালকান্দি গ্রামের জামাল শেখের ছেলে মো. মনির শেখ (২৮), আনিছ শেখ।