সংবাদ সংক্ষেপ

২৪ দরিদ্র পরিবার পেল বিনা মূল্যে টিউবওয়েল 

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়ার ২৪টি দরিদ্র পরিবারকে বিনা মূল্যে টিউবওয়েল দেওয়া হয়েছে। সোমবার নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের পক্ষ থেকে দরিদ্র পরিবারের মধ্যে এ টিউবওয়েল দেওয়া হয়। লক্ষ্মীপাশা আন-নূর কমপ্লেক্সে বাংলাদেশ গণসেবা আন্দোলনের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কোটাকোল ইউপির মেম্বার মাওলানা মো. সিরাজুল ইসলাম এই টিউবওয়েল বিতরণ করেন। এ সময় সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, লোহাগড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাফায়েত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দার সচিত্রবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীছাত্রীদের মধ্যে সোমবার টিফিন বক্স বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ নেত্রকোনার উদ্যোগে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি জালাল আহম্মেদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ প্রমুখ।

আইনশৃঙ্খলা-বিষয়ক সভা

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ীতে সোমবার দুপুরে  উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা-বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য  রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুত্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

ভোক্তা অধিকারবিষয়ক আলোচনা সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় সোমবার ভোক্তা অধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তালা থানার ওসি মেহেদি রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোরশেদ, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি প্রমুখ।

ফলদ বৃক্ষমেলা শুরু

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। এর আগে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

বোরো ধানের আবাদ ও ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি খুলনা-যশোর অঞ্চলে বোরো ধানের আবাদ ও ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিনেরপোতা, সাতক্ষীরার আয়োজনে সোমবার শহরের অদূরে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে এর আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনত্ কুমার সাহা।

শিশু অধিকার সপ্তাহের সমাপনী

মাদারীপুর প্রতিনিধি বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ পালনের সোমবার ছিল সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষ্যে জেলা শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী। জেলা শিশু একাডেমি মিলনায়তনে ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার রাখী ব্যানার্জি, জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মুহিত উদ্দিন মোল্লা প্রমুখ।

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে অবহিতকরণ সভা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘি উপজেলা প্রশাসন হলরুমে সোমবার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী অবহিতকরণ সমাপ্তি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সোমবার শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে উত্তরে মাটিডালি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় সওজের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে সড়কের দুপাশে ফুটপাতে গড়ে ওঠা দোকানসহ বসতবাড়ি ভেঙে  ফেলা হয়।  সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তার পাশের ৩৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আবরার হত্যায় জড়িতদের শাস্তি দাবি

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ী। নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি জোবায়দা খাতুন, সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, আরডিএস, নালিতাবাড়ীর এরিয়া ম্যানেজার মো. সাইদুর রহমান প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক ও সাধারণ সভা একইসঙ্গে সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান প্রমুখ।

 

 

০