ববি’র ২৯ মেধাবী শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান

বরিশাল অফিস

প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ২৯ শিক্ষার্থীকে বুধবার ডিন’স অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালনকারী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ হাসিনুর রহমানের সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ আসলাম হোসেন এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা মুজিব।