মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী খেলোয়াড়দের ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বরিশাল বিভাগে (বালিকা) ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ট্রফি, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধানশিক্ষক মো. রুহুল আমীন, সংসদ সদস্যের সহধর্মিণী খাদিজা আক্তার খুশবু, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।