২০১৫ সালে প্রতিষ্ঠিত টেলিনর হেলথ, বিকাশের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীতে বিকাশের করপোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিনর হেলথের চিফ কমার্শিয়াল অফিসার অ্যান্ড্রু স্মিথ এবং বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ। এই সমঝোতা চুক্তির অধীনে, বিকাশের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করা গ্রাহকরা টেলিনর হেলথের ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং ফোনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে পারবেন। রেমিট্যান্স গ্রহণ করা গ্রাহকরা টেলিনর হেলথের হেলথ কভারেজের আওতায় থাকবেন। এই কভারেজের মধ্যে থাকছে—বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ গ্রহণ, নগদ টাকার কভারেজ এবং হাসপাতালে বিশেষ ছাড়সহ স্বাস্থ্যসম্পর্কিত বিভিন্ন সেবা গ্রহণ করার সুযোগ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর; হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট আলী আহম্মেদ এবং টেলিনর হেলথের চিফ এক্সিকিউটিভ অফিসার সাজিদ রহমান এবং হেড অব বিটুবি, পার্টনারশিপ অ্যান্ড লয়্যালটি মোহাম্মদ মোবায়দুর রহমান।—প্রেস বিজ্ঞপ্তি