সিরাজগঞ্জে জমে উঠেছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। প্রতিদিনই নেতা-কর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছে। তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র ভোটারদের কাছে তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতার জন্য আবারও নৌকা মার্কাকে ভোট দেওয়ার অনুরোধ করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সিরাজগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী পথসভা হয়। সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, বিগত বিএনপি সরকার আমলে এই শহরের এই মহল্লার বিদ্যুত্ মন্ত্রী থাকলেও শুধু সিরাজগঞ্জ নয় সমস্ত দেশই ছিল অন্ধকারাচ্ছন্ন। তাদের দ্বারা দেশ ও জাতির কোনো উন্নয়ন হয়নি। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের কথা অন্ধ বিএনপি চোখে না দেখলেও তার সুফল পাচ্ছে বাংলার জনগণ।