পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- শহরের পাইকপাড়ার বিষ্ণুপদ দেব (৬৮) ও তার স্ত্রী অঞ্জু রানী দাস (৬০)। খাটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, বুধবার ভোরে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ শেখ (৩৬)। কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনায় এ দুর্ঘটনা ঘটেছে।