মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দেদ, ওলীয়ে কামেল, পীরে মুকাম্মেল, হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহঃ)-এর ৯৪তম পবিত্র ইসালে ছাওয়াব মাহিফল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মশুরীখোলা দরবার শরীফে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় ইসালে ছাওয়াব মাহিফল উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মশুরীখোলা দরবার শরীফের গদ্দিনেসীন পীর সাহেব ক্বেবলা আলহাজ হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মাঃ জিঃ আঃ)। উপস্থিত ছিলেন হযরত শাহ্ আহসানুল্লাহ (রহঃ) কমপ্লেক্সের সম্মানিত সদস্যবৃন্দ, মশুরীখোলা দরবার শরীফের ভক্তবৃন্দ, মশুরীখোলা আনজুমানে আহ্সানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ ও হযরত শাহ্ আহ্সানুল্লাহ (রহঃ) কমপ্লেক্স পরিচালিত মাদ্রাসাসমূহের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে উক্ত ইসালে ছাওয়াব-মাহিফল উপলক্ষে সার্বিক সকল বিষয়ে সুন্দর ও সুচারুভাবে পালন করার প্রস্তুতি গ্রহণ করা হয়। সভা শেষে সার্বিক সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করেন পীর সাহেব হুজুর কেবলা (মাঃ জিঃ আঃ)। —প্রেস বিজ্ঞপ্তি