ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়ামের এক গুরুত্বপূর্ণ সভা আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর লালমাটিয়াস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টায় অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি। গতকাল সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, দলের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ এর তারিখ ও স্থান নির্ধারণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। দলের প্রেসিডিয়ামের সকল সদস্যকে যথাসময়ে সভায় যোগদানের জন্য জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।