প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সম্প্রীতি বাংলাদেশের নেতৃবৃন্দ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে কমলাপুর বৌদ্ধ মন্দিরে গিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর নেতৃবৃন্দ। রবিবার সন্ধ্যায় আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের।

ফানুস ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহাতাব (স্বপ্নীল), যুগ্ম আহবায়ক সাবেক সচিব মো. নাসিরউদ্দিন আহমেদ, সদস্য আলী হাবিব, সদস্য বিমান বড়ুয়া, সমাজকর্মী হেলালউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সভাপতি মিহির কান্তি ঘোষাল, নাট্য নির্দেশক সাইফুদ্দিন আহমেদ সাঈদ, সাবেক ছাত্রনেতা তাপস হালদার, ডা. সুনান বিন ইসলাম, অনয় মুখার্জী, আবু তালেব প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি

 

০