ক্যাপশন নিউজ ১

প্লাস্টিকের বোতলসহ অন্যান্য জিনিস পানিতে ফেলায় বাড়ছে নদীদূষণ। আশার কথা, দখল-দূষণে আক্রান্ত দেশের নদনদীগুলোকে বাঁচাতে দখলকারীদের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান। কিন্তু এই নদনদী রক্ষায় সাধারণ মানুষের মধ্যে রয়েছে সচেতনতার চরম অভাব। এরই মধ্যে কিছু মানুষ জীবিকার তাগিদে নদী থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। নিজের অজান্তেই এসব মানুষ পরিবেশ রক্ষায় রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রাজধানীর সদরঘাট এলাকা থেকে ছবিটি তুলেছেন সামসুল হায়দার বাদশা