নাইক্ষ্যংছড়িতে সংঘর্ষ, গুলিতে নিহত দুই

দেশের ৮টি উপজেলা, দু‘টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে স্থানীয় সরকারের এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে মং?কিস তংচঙ্গা ও অংচাই মং তংচঙ্গা নামে দুইজন মারা যান।  তবে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠুভাবে                 ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও এ নির্বাচনে অধিকংশ জায়গায় ভোটার উপস্থিতি ছিল কম, অনেক কেন্দ্র ছিল ভোটার শুন্য। অনিয়মের কারণে বেশকয়েক জায়গায় বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান,আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এছাড়া তিনটি ইউপি, দু’টি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইভিএমে ভোট করা হয়।

৮টি উপজেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হয়। আর শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হয় ব্যালট পেপারে। অন্যদিকে নবীনগর ও লালমোহন পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

যে ১৪টি ইউপিতে সাধারণ নির্বাচন হয় সেগুলো হচ্ছে: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল­াহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ।

লামা (বান্দরবান) সংবাদদাতা জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে মং?কিস তংচঙ্গা ও অংচাই মং তংচঙ্গা নামে দুইজন মারা যান। ঘুমধুম ইউনিয়নের ফাতরার ঝিরিতে সরকারি প্রাথ?মিক বিদ্যাল?য় কেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় বিজিবি সদস্যদের গুলিতে দুই জন মারা যায়। ফাতরার ঝি?রি ভোটকে?ন্দ্রের প্রিজাই?ডিং অ?ফিসার এমদাদ উল্লাহ মো. উসমান এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, দুই ইউপি সদস্য প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালান।

স্থানীয়রা জানান, আজমত আলী বুলু মেম্বারের সমর্থকরা কেন্দ্রের বাইরে জড়ো হয়। হঠাত্ বাবুল কান্তি তঞ্চঙ্গ্যার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। বিজিবি গুলি চালালে ওই দুইজন নিহত হয়।