অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পাইনের ভূয়সি প্রশংসা করেছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা স্টিভ স্মিথকে ফের নেতৃত্বে ফিরিয়ে আনার বিষয়ে গুঞ্জন শুরু হলে এর জবাবে এমন মন্তব্যটি করেছেন অসি কোচ।
নেতৃত্ব নিয়ে কঠিন সময় পার করছেন পাইন। তার নেতৃত্বে প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে অস্ট্রেলিয়া। এর আগে ভারতের কাছেও হোম সিরিজ হেরেছিল অসিরা। কিন্তু এরপর শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয় ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মত অ্যাশেজ শিরোপা অক্ষুন্ন রেখেছে তারা। কারন ওই সিরিজ ২-২ ম্যাচে ড্র হয়েছে। দলের ওই সফলতার সব কৃতিত্ব অধিনায়ককেই দিয়েছেন ল্যাঙ্গার। যদিও তিনি এটিও বলছেন যে ৩৫ বছর বয়সি এই ক্রিকেটোরের উন্নতির অনেক জায়গা রয়ে গেছে।
তাসমানিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের হাতেই যতদিন সম্ভব এই অধিনায়কত্বের ঝান্ডা রেখে দেয়ার ইঙ্গিত দিয়েছেন ল্যাঙ্গার। এর ফলে বল টেম্পারিংয়ের দায়ে নেতৃত্ব হারানো এবং নিষিদ্ধ হওয়া স্মিথের নেতৃত্ব ফিরে পাবার সুযোগ আপাতত থাকছে না। এবিসি গ্র্যান্ডস্টান্ডকে অসি কোচ বলেন, ‘টিম পাইন এই মুহূর্তে খুবই ভাল করছেন। অধিনায়ক হিসেবে অসাধারণ কাজ করছেন। তবে তিনি কতদিন খেলা চালিয় রাখতে পারবেন সেটি অন্য বিষয়। আমিও অন্যদের মত নিশ্চিত যে এখন তিনি বেশ ভালই করছেন।
ইত্তেফাক/এএম