নারায়ণগঞ্জ : ফতুল্লায় বুড়িগঙ্গার তীর ঘেঁষে তৈরি হওয়া ওয়াকওয়ে এখন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন ওয়াকওয়েতে হাঁটতে যাওয়া পথচারীরা ছিনতাইকারীদের কবলে পরে সর্বস্বান্ত হচ্ছেন। এই ছিনতাইকারী চক্রটি দাপা এবং পোস্ট অফিস এলাকার বাসিন্দা বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা জানান, ওয়াকওয়েটি মাদক বিক্রির নিরাপদ ক্ষেত্র হিসেবেও ব্যবহার করছে আশপাশ এলাকার মাদক ব্যবসায়ীরা। ছিনতাই ও মাদক ব্যবসা বন্ধে সেখানে নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন তারা —ইত্তেফাক