ধামরাইয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নানা প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে এক এক করে চারটি মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে আফসার উদ্দিন নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুদের বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে। গ্রেফতারকৃত আফসার উদ্দিনের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার রাতেই তাদের পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে।  ধামরাই পৌর এলাকার আমবাগান মহল্লায় গত বৃহস্পতিবার চার শিশু ধর্ষণের এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও শিশুদের স্বজনের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঐ শিশুদের প্রলোভন দেখিয়ে আফসার উদ্দিন তার বাসার একটি কক্ষে নিয়ে যায়। এরপর সে একে একে চারটি শিশুকেই ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় মামলা হয়েছে।