এক দশকেরও বেশি সময় পরে সৌদি আরবে সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে তার এই সফর বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন প্রেসিডেন্ট পুতিন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাদশাহ ও পুতিন। আর প্রিন্স বলেন, জ্বালানি ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করবে। ২০১৫ সালে সিরিয়ায় সৈন্য মোতায়েনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার শুরু করে রাশিয়া। দেশটির সহায়তায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ এখনো ক্ষমতায় টিকে আছেন। যুক্তরাষ্ট্র আসাদের বিরোধিতা করে সৈন্যও মোতায়েন করেছিল। -রয়টার্স