রাজধানীর ইসলামপুরে ফের বিপুল পরিমাণ বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় আনা কাপড় উদ্ধার করা হয়েছে। গত রাতে বন্ড কমিশনারেটের কর্মকর্তারা অভিযান চালিয়ে বন্ডের ৮০ টন চোরাই কাপড় উদ্ধার করে। এর আনুমানিক মুল্য ৫ কোটি টাকা। এতে প্রায় তিন কোটি টাকার রাজস্ব ফঁকি দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত সহকারি কমিশনার মো. আল আমিন ইত্তেফাককে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। কোন কোন রপ্তানিকারক এ অনিয়ম করেছে, তাদের খুজে বের করা করা হবে। প্রসঙ্গত, এর আগে ১৫ দিনের ব্যবধানে দুই দফায় ৮০ টন ও ১০৫ টন বন্ডের চোরাই কাপড় আটক করা হয়।